চবির প্রশ্নফাঁস হয় না, এটা বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ঐতিহ্য: ভিসি

০৩ মার্চ ২০২৪, ১২:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেছেন, এটা বিশ্ববিদ্যালয়টির ৫০ বছরের ঐতিহ্য। শনিবার (২ মার্স) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ঐতিহ্য ভর্তি পরীক্ষায় কখনো প্রশ্নপত্র ফাঁস হয় না। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে আমরা চিন্তাগ্রস্ত ছিলাম সঠিকভাবে সম্পন্ন করা কঠিন হবে কিনা এটা ভেবে। কেননা প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগের বাইরে দুই বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. নাছিম হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জেনেছেন প্রশ্নপত্র ফাঁস হয়নি। সব কিছু সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রামের ৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাছিম হাসান, প্রক্টর অধ্যাপক নূরুল আজিম সিকদার প্রমুখ।

এর আগে, গত শনিবার (২ মার্স) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১২টায়।

এবার চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। সেগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি।

ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence