ঢাকা বিশ্ববিদ্যালয়

ভিসি বাংলো এলাকায় নবজাতকের লাশ রেখে যাওয়া সেই যুবক আটক

০১ মার্চ ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
চটের ব্যাগে ভরে ভিসির বাংলো এলাকায় নবজাতক রেখে আসার দৃশ্য সিসিটিভি ফুটেজে

চটের ব্যাগে ভরে ভিসির বাংলো এলাকায় নবজাতক রেখে আসার দৃশ্য সিসিটিভি ফুটেজে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিসি বাংলো এলাকায় নবজাতকের লাশ রেখে যাওয়া সেই যুবকের পরিচয় মিলেছে। তার নাম মো. সুলতান (৩৫), বাড়ি কুমিল্লায়। ক্যাম্পাসের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের তাকে শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেই যুবক বর্তমানে শাহবাগ থানায় আটক রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী মোসাম্মৎ খাদিজার একটি মৃত মেয়ে সন্তান হয়। পরে খাদিজার স্বামী মো. সুলতান মিয়া তার মেয়ের লাশ হাসপাতাল থেকে বুঝে পেয়ে গোপনে একটি চটের ব্যাগে ভরে ভিসির বাংলো এলাকায় রেখে আসে।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পুলিশকে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাকে শুক্রবার আটক করা হয়।

আটক হওয়া ওই ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলার দেবিদার থানার বসুকোট এলাকায়। বর্তমানে থাকেন রাজধানীর বনশ্রী এলাকায়। প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে।

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬
বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ
  • ০৬ আগস্ট ২০২৬