ল সিম্পোজিয়ামে দ্বিতীয় রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটি

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ল সিম্পোজিয়ামে দ্বিতীয় রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটি

ল সিম্পোজিয়ামে দ্বিতীয় রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটি © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ কর্তৃক আয়োজিত ল সিম্পোজিয়াম স্প্রিং ২০২৪ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের আইন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ওয়াহী ও মো. আল মেহেদী হাসান তালুকদার  সেকেন্ড রানার্সআপ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আইন বিভাগের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এ আয়োজন করা হয়।

আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম ২০২৪ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর গবেষণাপত্র উপস্থাপন করে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্স্ট রানার্সআপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও সেকেন্ড রানার্সআপ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ। 

মেরিটাইম ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল মেহেদী হাসান তালুকদার তার এই সাফল্যের অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা যোগাবে সামনে ভালো করার। আগামীতেও মেরিটাইম ইউনিভার্সিটির সুনাম অক্ষুণ্ন রাখার জন্য চেষ্টা করবো।

মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার ‘জুয়া’ কেন খেলছেন…
  • ০৬ আগস্ট ২০২৬
টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬