বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে: ঢাবি উপাচার্য

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইবৃন্দ কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইরা সবসময় অবদান রাখে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সকল বিভাগ, হল, ইনস্টিটিউটসহ অন্যান্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের বিকশিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অ্যালামনাইবৃন্দের প্রতি আহ্বান জানান। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ঢাবি উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের সকল অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারসহ আমাদের নানাবিধ উদ্যোগকে সফল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তাদের সম্পর্ক আরও জোরদার করতে হবে।

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসল…
  • ০৬ আগস্ট ২০২৬
মোজতবা খামেনিকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ইরানের প্রেস…
  • ০৬ আগস্ট ২০২৬
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয়…
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন
  • ০৬ আগস্ট ২০২৬