ঢাবি থেকে নবজাতকের লাশ উদ্ধার

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলো এলাকা থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। নবজাতকটিকে কেউ দেয়ালের ওপার থেকে উপাচার্যের বাংলোর ভেতর ফেলে দিয়ে গেছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তার নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রক্টর বলেন, রোকেয়া হলের স্টাফ কোয়ার্টারের দিক থেকে কেউ একজন বাচ্চাটি দেয়ালের উপর দিয়ে উপাচার্যের বাংলোর মধ্যে ফেলে দিয়েছে। সাধারণত পাশেই মেডিকেল হওয়ায় এধরণের মৃতদেহ আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। এবার হয়ত তারা মেডিক্যালের আসে পাশে ফেলতে না পেরে এদিকে এসে সুযোগ পেয়ে মৃতদেহ রাখা ব্যাগটি ভেতরে ফেলে দিলে পরিচ্ছনতাকর্মীরা সেটি উদ্ধার করে।

তিনি বলেন, মৃতদেহটি দেখে মনে হচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু। স্টাফরা সেটি দেখার পর পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়।

ভিসির বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে টুপ করে কিছু পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠিজাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেয়।

তিনি বলেন, আমি গিয়ে দেখি বীভৎস অবস্থা। দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুঁড়ে দিয়েছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসল…
  • ০৬ আগস্ট ২০২৬
মোজতবা খামেনিকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ইরানের প্রেস…
  • ০৬ আগস্ট ২০২৬
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয়…
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন
  • ০৬ আগস্ট ২০২৬