গাজায় গণহত্যার প্রতিবাদে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতীকী অনশন

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
প্রতীকী অনশনে শিক্ষক-শিক্ষার্থী

প্রতীকী অনশনে শিক্ষক-শিক্ষার্থী © টিডিসি ফটো

গাজায় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের প্রতি সহমর্মিতা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়ে প্রতীকী অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তাঁরা এ অনশন করেন। কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এসময় তারা স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। 

অনশনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, ইসরাইল গাজায় যে আগ্রাসন ও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সেখানে যে খাদ্য ও মানবিক সংকট তৈরি হয়েছে তার সুষ্ঠু সমাধান দাবি করছি। তাদের খাদ্য আসতে দখলদারদের বাঁধার সম্মুখীন যেন না হয়; সেই দাবিতে আমাদের এই অনশন। গাজাবাসী তাদের ন্যূনতম মানবিক অধিকারটুকু ফিরে পাবে বলে আমাদের প্রত্যাশা। 

তিনি আরও বলেন, আসলে এখান থেকে আমাদের খুব বেশি করণীয় আছে তা নয়, তবে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে যে ভোটাভুটি হয় তাতে যেন বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা পালন করে সরকারের কাছে আমরা তার দাবি জানাই। ইসরায়েলি এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সরকার যেন ধিক্কার জানায়, সেইসাথে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি সরকারের নিন্দা ও প্রতিবাদগুলো যেন আরও অ্যাক্টিভলি করে সেই দাবি জানাই।

আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, গাজাবাসীর উপর বর্বর ইসরায়েলি সামরিক বাহিনী যে নির্মম গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমরা এ অনশন কর্মসূচি পালন করছি। সারাবিশ্ব এরকম অল্প অল্প প্রতিবাদ আসতে থাকলে একসময় অনেক বড় হবে। আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এখানে বসেছি। আশা করি অনেকেই এরকমভাবে প্রতিবাদ জানাবে। 

অনশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী বলেন, আমরা তো সরাসরি গাজাবাসীর জন্য কিছু করতে পারব না, তবে মানবিক বিবেচনায় আমাদের এই অনশন কর্মসূচির মাধ্যমে একটু হলেও অসহায় গাজাবাসীর জন্য সহমর্মিতা জানানো হবে।

ট্যাগ: রাবি
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9