রাবির ভবন ধসের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, মন্তব্য করতে চান না সদস্যরা

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ছাদ ধসের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে সিলগালা প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  

রেজিস্ট্রার তারিকুল হাসান বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি উপাচার্যের কাছে পাঠানো হয়েছে। পরে সেটি সিন্ডিকেটে উত্থাপন করা হবে।’
 
তবে তদন্ত কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন নিয়ে কিছু বলতে চাননি। 

এর আগে গত ৩০ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের মিলনায়তনের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় নয়জন আহত হন। ওই দিন রাতেই জরুরি সভা ডেকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। 

তবে ঘটনার চার দিন পর ৪ ফেব্রুয়ারি তদন্ত কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়। ওই দিন থেকে পরবর্তী সাত কার্যদিবসের সময়সীমা শেষ হলেও তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারেনি। নতুন করে আরও সাতকার্যদিবস বাড়ানো হয়। দ্বিতীয় দফা সময় শেষ হওয়ার আগেই গত রোববার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।

ট্যাগ: রাবি
টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬
বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ
  • ০৬ আগস্ট ২০২৬