ঢাবিতে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনায় স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা হচ্ছে: ভিসি

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
‘তরুণ গবেষক সম্মেলন’ এ ঢাবি ভিসি

‘তরুণ গবেষক সম্মেলন’ এ ঢাবি ভিসি © টিডিসি ফটো

মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা ও গবেষকদের প্রণোদনা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিগগির একটি স্বতন্ত্র গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী ‘তরুণ গবেষক সম্মেলন’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, তরুণ প্রজন্মকে গবেষণামনস্ক হতে হবে এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ করতে হবে। গবেষণার ফল সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গবেষণার কোন বিকল্প নেই।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন, অধ্যাপক ড. সাব্বীর আহমেদসহ বিভাগীয় শিক্ষক ও তরুণ গবেষকগণ উপস্থিত ছিলেন। 

ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9