ডুসাফের সভাপতি আনোয়ার, সম্পাদক আসাদ 

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ আসাদুজ্জামান

মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ আসাদুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডুসাফ) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। 

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ডুসাফের আহ্বায়ক আব্দুস সালাম তাদের নাম ঘোষণা করেন। বর্তমান কমিটিকে ১ বছরের জন্য মনোনীত করা হয় এবং আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়। 

এর আগে বিকেলে বার্ষিক সাধারণ সভায় সদ্য সাবেক কমিটির সভাপতি মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং নির্বাচন উপলক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে আহ্বায়ক কমিটি সংগঠনকে সক্রিয় ও কর্মক্ষম রাখতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। 

নতুন কমিটির সভাপতি মো. আনোয়ার হোসাইন ডুসাফের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের অনেক শিক্ষার্থীরা উঠে আসে যাদের সঠিক দিকনির্দেশনা প্রয়োজন হয়৷ এই নবীন শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পথহারা না থাকে এবং তারা যেন ক্যাম্পাসে অভিভাবকহীনতায় না ভুগে আমরা ডুসাফের সকলকে সাথে নিয়ে নিশ্চিত করতে চাই। 

সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ডুসাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য একটি সংগঠন। আমাদের ফুলবাড়িয়া থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। নতুন পরিবেশ, নতুন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেন ভালো একটি পরিবেশ পায় আমরা সেটা নিশ্চিত করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।

ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬