চবিতে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলছে, নিয়ন্ত্রণে অ্যাকশনে যাচ্ছে পুলিশ

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM

© টিডিসি ফটো

আধিপত্য বিস্তার নিয়ে আবারও ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। শুক্রবার বিকেল ৪টা থেকে দেশীয় অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘর্ষে দুজন পুলিশসহ ছাত্রলীগের ১৩ জন কর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, সংঘর্ষ শুরু থেকেই আমরা ঘটনাস্থলে রয়েছি। আমরা উভয় পক্ষ কে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। এমনকি হলেও ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে আরেক হল (রব) থেকে একটি গ্রুপ এসে মারামারি তে যোগ দেয় এবং আবারও সংঘর্ষ শুরু হয়।

তিনি বলেন, আমরা অতিরিক্ত পুলিশের জন্য এসপিকে বলেছি। পুলিশ আসলে আমরা আবার নিয়ন্ত্রণের চেষ্টা করবো। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি টিয়ার শেল গ্যাস নিক্ষেপের জন্য। তবে শিক্ষার্থীরা ছড়িয়ে থাকায় তারা রাজি হননি।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9