ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজ আর নেই

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
ঢাবি

ঢাবি © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স  বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আজিজুর রহমান খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। 

ড. আজিজুর রহমান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল  গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আজিজুর রহমান খান ছিলেন  একজন খ্যাতিমান  শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের জার্নালে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স  বিষয়ে তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই গুণী শিক্ষক। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই শিক্ষক বাংলাদেশে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স শিক্ষার প্রসার ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। শিক্ষাবিদ ও গবেষক হিসেবে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬