চবি ছাত্রলীগের দুই গ্রুপে আবারও সংঘর্ষ চলছে

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ © টিডিসি ফটো

আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। গ্রুপ দুটি হলো- সিএফসি ও সিক্সটি নাইন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শুরু হয় এই সংঘর্ষ।

এসময় দুই গ্রুপের কর্মীরা দুটি হলের সামনে অবস্থান নেয়। সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ও রাতে দু’বার সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগ। তার আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতেও সংঘর্ষে জড়ায় তারা। 

সিএফসি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২
  • ০৬ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ১৯ হাজার শিক্ষক,…
  • ০৬ আগস্ট ২০২৬
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬