ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ১০

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ১০

ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ১০ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের পর আবারো সংঘর্ষে জড়িয়েছে তারা। গ্রুপ দুটি হলো- সিএফসি ও সিক্সটি নাইন। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।  

জানা গেছে, সিএফসি উপগ্রুপের এক কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের কয়েকজন। এ থেকেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সরেজমিনে দেখা যায়, সিএফসি শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। এ সময় রাস্তার মাঝে টেবিল রেখে ইটপাটকেল ছুঁড়তে থাকে নেতাকর্মীরা।

এ বিষয়ে সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, সন্ধ্যার পরে আমানত হলের এক ছাত্রকে মারধর করে শাহজালাল হলের কিছু  ছাত্র। এরপর থেকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। আমরা পরিস্থিতি সামাল দিতে হলে প্রবেশের চেষ্টা করেছি। কিন্তু ছাত্রদের বাধার সম্মুখীন হয়ে প্রবেশ করতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9