ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রণক্ষেত্র চবি ক্যাম্পাস

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
রণক্ষেত্র চবি ক্যাম্পাস

রণক্ষেত্র চবি ক্যাম্পাস © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে। পূর্ব ঘটনার জের ধরে এ সংঘর্ষে জড়িয়েছে তারা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা। এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। এর মধ্যে বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেয়।

জানা যায়, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) জীববিজ্ঞান অনুষদের সামনে বিজয় গ্রুপের একজনকে সিক্সটি নাইন গ্রুপের কিছু কর্মী মারধর করে। পূর্ব ঘটনার জের ধরেই বুধবার রাতে দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুরে আবারও সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী মোড়ে এবং সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীদেরকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।

শাখা ছাত্রলীগের উপ গ্রুপ বিজয়ের একাংশের নেতা সাখাওয়াত হোসাইন বলেন, শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাশেদকে পূর্বের ঘটনার জের ধরে আজকের চলমান পিঠা উৎসবে তারা মারধর করে। সেই মারধর থেকে রূপ নেয় সংঘর্ষে। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি  পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি  স্থিতিশীল করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, দুই গ্রুপের মাঝে তুচ্ছ বিষয়ে সংঘর্ষ ঘটে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করেছি। আশা করি পরিস্থিতি স্থিতিশীল করা যাবে।

গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9