চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
চবি লোগো এবং সংঘর্ষের পর পুলিশের অবস্থান

চবি লোগো এবং সংঘর্ষের পর পুলিশের অবস্থান © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার মধ্যরাতে ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজয় গ্রুপের বর্তমান কর্মী কামরুল ইসলাম ২০১৯ সালে সিক্সটি নাইন গ্রুপের সাথে যুক্ত ছিলেন। এ নিয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিক্সটি নাইন গ্রুপের কর্মীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত রোববার কামরুলকে মারধর করেন সিক্সটি নাইনের কর্মীরা। 

গতকাল বুধবার সিক্সটি নাইন গ্রুপের এক কর্মী রাতের খাবার খেতে সোহরাওয়ার্দী হলের দিকে এলে কামরুলের সঙ্গে তার হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে আর বিজয়ের কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নে। পরে উভয় গ্রুপের কর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান বলেন, দুই জুনিয়রের মধ্যে ব্যক্তিগত ঝামেলা নিয়ে হাতাহাতি হয়েছে। এটি রাজনৈতিক কোনো ঝামেলা নয়।

এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা শাখাওয়াত হোসেন বলেন, জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। এখন সিনিয়ররা মিলে সমাধান করার চেষ্টা করছেন।

চবির সহকারী প্রক্টর নাজেমুল মুরাদ বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। দুই পক্ষকেই হলে পাঠানো হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9