ঢাবির প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার

অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাবি প্রো-ভিসি নিয়োগে ৩ নাম, শিগগির প্রজ্ঞাপন

আজ বুধবার রাতে (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ নিয়ে চিঠি পাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। 

জানতে চাইলে অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির কপি এখনও হাতে পায়নি। তাই চিঠি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

“আমি যদি এই দায়িত্ব পেয়ে থাকি তাহলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের (ভিসি) নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য কাজ করবো। এজন্য তিনি সবার সহযোগিতা চাইবেন বলেও জানান।”

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও নীল দলের দুইজন নেতা নাম প্রকাশ না করা শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারই নতুন প্রো-ভিসি (শিক্ষা) নিয়োগ পাচ্ছেন। 

তারা আরও জানান, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে এই পদে নিয়োগ দিতে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। আজ বা আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হতে পারে।

ট্যাগ: ঢাবি
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9