বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ গেল জামালের

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে নিচে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল(৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নিজ বাসার সামনে গেইটে দাঁড়িয়েছিলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসার সামনে এই ঘটনায় জামাল গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৫৫ বছর বয়সি জামাল নূরবাগ এলাকার ওই গলিতে টিনশেড বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের জনক।

জামালের স্ত্রী বিউটি বলেন, রাতে আমার স্বামী বাসার গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন রয়েছে। হঠাৎ পাশের যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে আমাদের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি আমার স্বামীর মাথার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি।

যদিও সিলিন্ডারটি কীভাবে বা কোন ভবন থেকে পড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।

ট্যাগ: রাজধানী
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬