ফুটপাতের দোকানদার মেরে বহিষ্কার হলেন ঢাবি ছাত্রলীগ নেতা

১৮ জানুয়ারি ২০২৪, ১০:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ

ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ © লোগো ও ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে এক দোকানদারকে মেরে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ। 

আজ বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে আসাদুজ্জামান ফরিদকে (যুগ্ম-সাধারণ সম্পাদক, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

ছাত্রলীগের নেতাকর্মী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ এক দোকানদারের পক্ষ নিয়ে আরেক দোকানদারকে বেধরক মারধর করেন ছাত্রলীগের এই নেতা। পরে ওই দোকানদার বিষয়টি ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতাদের জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। 

এর আগেও আসাদুজ্জামান ফরিদ সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকদের সঙ্গেও খারাপ আচরণ করেন বলে অভিযোগ আছে।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ মানুষকে মারার অধিকার ছাত্রলীগের নেই। ছাত্রলীগের কারও থেকে আমরা এটা প্রত্যাশা করি না। আমার গায়ে হাত তুললেও রক্ষা পেতে পারে কিন্তু সাধারণ মানুষের গায়ে হাত তুললে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসায় দ্রুত তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও সে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। এসব কাজকে আমরা প্রশ্রয় দেয় না।

দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল
  • ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
  • ২৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে গেলেন ভ্যা…
  • ২৯ মার্চ ২০২৬
সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence