জাবির প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

১৮ জানুয়ারি ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সশরীরে ক্লাস আগামী ১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে। নবীন শিক্ষার্থীদের হল বন্টনের প্রজ্ঞাপন আগামী ৩১ জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, আগামী ২৪-২৫ জানুয়ারির মধ্যে নতুন হল দুটি খুলে দেওয়া হবে। তার আগে হলে আবাসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নতুন হলে ৪৮ তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা আসন বরাদ্দ পাবে।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়। তবে অনলাইনের ক্লাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এসব শিক্ষার্থীরা। তারা ভর্তি পরীক্ষার পাঁচ পরে এসে সশরীরের পরিবর্তে প্রশাসনের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বর্জন করে ক্যাম্পাসে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

প্রশাসনের পক্ষ তখন জানানো হয়েছিল, বিভিন্ন জটিলতায় নব নির্মিত হলগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে না পারায় প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং হল বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। একইসঙ্গে তাদের সশরীরে পাঠদানও শুরু করা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা…
  • ০৩ এপ্রিল ২০২৬
ছুটির দিনেও ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যক…
  • ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সীমান্ত পাহারায় বিএসএফের বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার…
  • ০৩ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬