জবির নতুন অর্থ পরিচালক ড. মহসীন রেজা

১৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ড. মো. মহসীন রেজা

ড. মো. মহসীন রেজা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের ড. মো. মহসীন রেজা। বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর প্রথম সংবিধি ১৩ (১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজাকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো। তিনি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। 

এ বিষয়ে ড. মো. মহসীন রেজা বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবো। আর্থিক বিষয়াদিতে আমি সততার সাথে দায়িত্ব পালন করতে আশাবাদী। আমাকে দায়িত্ব অর্পণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। 

প্রসঙ্গত, ড. মো. মহসীন রেজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর পূর্বে গত ৩১ ডিসেম্বর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগ: জবি জবি
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬