রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু, সম্পাদক মারুফ

১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সভাপতি  লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান

সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হককে সভাপতি ও দৈনিক দেশান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ফাহিম আহমেদ (বিডিনিউজ২৪), যুগ্ম- সাধারণ সম্পাদক রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ-সম্পাদক মো. সোহাগ আলী (চ্যানেল২৪/ দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মাহবুব বিল্লাহ (দি বাংলাদেশ টুডে), প্রশিক্ষণ  সম্পাদক অমর্ত্য রায় (পদ্মাটাইমস২৪), দপ্তর সম্পাদক আলজাবের আহমেদ (ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবতেসাম শান্ত (নিউজজি২৪, পদ্মা), অভ্যর্থনা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আছিয়া খাতুন (খোলা কাগজ/বার্তা২৪), পরিকল্পনা ও কর্মসূচিবিষয়ক সম্পাদক স্বজন রায় (ঢাকা প্রকাশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল ফাহাদ (ঢাকাটাইমস)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলিম খান (মুহূর্ত নিউজ)। এছাড়া সদ্যবিদায়ী সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন।

নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬