রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন শেষ আজ, চূড়ান্ত ২৬ জানুয়ারি

১৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন শেষ আজ

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন শেষ আজ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ (১৭ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ।

প্রাথমিক আবেদন শেষে জিপিএ'র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন। যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের দেওয়া তথ্য মতে, ভর্তি পরীক্ষার জন্য মোট তিন ইউনিটে (এ, বি, সি) গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ১২ হাজার।

এরমধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ১৩ হাজার, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৭৭ হাজার ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ২২ হাজার আবেদন জমা পড়েছে। 

চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি 'বি' ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং 'এ' ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।

এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

আরও পড়ুন: আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশে এক ধাপ এগিয়েছে রাবি

ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬