৭ দিন শীতকালীন ছুটিতে যাচ্ছে রাবি, খোলা থাকবে হল

২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শীতকালীন ছুটি উপলক্ষ্যে ৭ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক কার্যক্রম। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন বন্ধ থাকবে রাবি। সে জন্য ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। 

রোববার (২৪ ডিসেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হওয়ায় ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চলবে। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ট্যাগ: রাবি
ইবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সাবেক হল জিএসকে হাসপাতালে ফেলে যান দুই ব্যক্তি, রাতে …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাবি বন্ধ থাকবে ২৩ সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ছুটি থাকলেও পরদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক মনিরু…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬