কক্সবাজারের চকরিয়া

স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একই দিনে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারা দুই বান্ধবী একসঙ্গে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

এক ছাত্রীর বাবা বলেন, ‘দুই বান্ধবী একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এর পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা আমাদের মেয়েদের অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।’

এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ দুই ছাত্রীর পরিবার চকরিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিখোঁজ দুই স্কুলছাত্রীর পরিবার থানায় এসে বিষয়টি অবহিত করে পৃথক সাধারণ ডায়েরি করেছে। তাদের সন্ধানে পুলিশ তদন্ত ও প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬