ঢাবির রাজু ভাস্কর্য কালো পতাকায় ঢেকে দিয়েছে ছাত্রলীগ

১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
কালো পতাকায় রাজু ভাস্কর্যকে ঢেকে দেওয়া হয়েছে

কালো পতাকায় রাজু ভাস্কর্যকে ঢেকে দেওয়া হয়েছে © টিডিসি ফটো

ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে কালো পতাকায় ঢেকে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এমন চিত্র দেখা যায়। এসময় ভাস্কর্যে ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’ লেখা ব্যানার জড়ানো ছিল।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে বিক্ষোভের পর রাজু ভাস্কর্যকে কালো কাপড়ে ঢেকে দেয় সংগঠনটির নেতারা। এদিকে, এ বিষয়টিকে রাজু ভাস্কর্যের উপর বিদ্রুপ বলে মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।

তিনি বলেন, ১২ দিন ধরে রাজু ভাস্কর্যের সামনে ব্যানার লাগিয়ে ছাত্রলীগ রাজু ভাস্কর্যের শিষ্টাচার লঙ্ঘন করেছে। আমরাও এখানে অনেক রাজনৈতিক প্রোগ্রাম করি। কিন্তু ব্যানার দিয়ে দীর্ঘদিন একটি স্থান দখল করা রুচিবোধ বহির্ভূত। তারা পেছনে ছবি এঁকে, স্লোগান লিখে ভাস্কর্যবিরোধী রাজনৈতিক দলগুলোর স্পেস কারটেইন করার চেষ্টা করছে।

মাঈন আহমেদ বলেন, যাতে করে বিরোধী দল সরকারের বিরোধীতা করলেও শেখ হাসিনার ছবি আর তাদের রাজনৈতিক স্লোগানকে পেছনে নিয়েই করে। এর প্রতিরোধ করায় ছাত্রলীগ আমাদের উপর সন্ত্রাসী হামলা করেছে। এখন তারাই আমাদের সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে। ছাত্র ইউনিয়নকে মৌলবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করার চেয়ে নিচু মানসিকার কিছু নেই।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজু সন্ত্রাসের বিরুদ্ধে আত্মত্যাগ করেছিল। সেখানে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কর্মকান্ডে রাজু লজ্জায় মুখ ঢেকে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জায় ভাস্কর্যের মুখ ঢেকে দিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। ছাত্রলীগ যেমন দেয়ালে লিখছে, ছাত্র ইউনিয়নও লিখছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু গতকাল ছাত্র ইউনিয়ন সেই গণতান্ত্রিক পরিবশে নষ্ট করেছে। তারা হামলা করে ‘থ্যাঙ্ক ইউ শেখ হাসিনা’ লেখা ব্যানারে ভাঙচুর করেছে। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে।

ব্যানার নিয়ে পাল্টা যুক্তি তুলে ধরে তানভীর হাসান সৈকত বলেন, উদ্বোধন ১৩ তারিখ হলে ব্যানারও ১৩ তারিখ থাকবে—এটাই তো স্বাভাবিক। অথচ তাদের খোঁড়া দাবি ‘এই ব্যানারটি ভাস্কর্যের সামনে এতদিন কেন থাকবে!’।

এ আগে গতকাল (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে লাগানো ‘মেট্রো এট টিএসসি: থ্যাঙ্ক ইউ শেখ হাসিনা’ লেখা ব্যানার ভাঙচুরকে কেন্দ্র করে বাম সংগঠনগুলোর উপর হামলা করে ছাত্রলীগ। হামলার পরপরই শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যে সমাবেশ করে সংগঠনটির বিভিন্ন হল শাখার নেতারা।

রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকরা জাতির প্র্যাকটিক্যাল ডক্টর: শিক্ষামন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে বৃদ্ধের মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
একজন অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকার
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে খুলেছে ঢাকা কলেজ, শিক্ষার্থীদের উপস্থিতি কম
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence