বান্ধবীকে নিয়ে রাতে হলে থাকায় জাবি ছাত্র বহিষ্কার

১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
জয়দ্বীপ দাস

জয়দ্বীপ দাস © সংগৃহীত

আবাসিক হলে রাতে বান্ধবীকে নিয়ে অবস্থান করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম জয়দ্বীপ দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী। জয়দ্বীপ শাখা ছাত্রলীগের কর্মী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী বলে পরিচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নিজ কক্ষে বান্ধবীকে নিয়ে আড়াই ঘণ্টা অবস্থান করার অভিযোগ ওঠে জয়দ্বীপ দাসের বিরুদ্ধে। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে গত ৪ ডিসেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় ছাত্রশৃঙ্খলা সংক্রান্ত বিধি ভঙ্গ করার দায়ে শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩ (২) (খ) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার তারিখ পূর্বাহ্ন হতে আগামী ১ বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়।  উক্ত সময়ে সে কোন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং আবাসিক হলে অবস্থান করতে পারবে না। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাবির এক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, জয়দ্বীপ দাসকে আগামী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?
  • ০৭ আগস্ট ২০২৬
৪ আগস্ট শাহবাগে ‘শ্যাডো ক্যাবিনেট’ তৈরির প্রস্তাব করেছিলেন …
  • ০৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
দাদা-দাদিকে হত্যার পর স্কুলে গিয়ে এলোপাতাড়ি গুলি, থাইল্যান্…
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬