আট লাখ টাকা দিয়ে ছাড়া পেল সেলফির ১৫ বাস

১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

৫ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ নিহতের ঘটনায় ৮ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, সেলফি পরিবহন কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফিসহ কয়েকজন গতকাল আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনা শেষে ক্ষতিপূরণ নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সেলফি পরিবহনের ব্যবস্থাপক পরিচালক জালাল উদ্দিন বলেন, আমরা আলোচনা করে বিষয়টি সমাধান করেছি। নিহত রুবেলের সন্তানের ভরণপোষণের দায়িত্বও নিয়েছি।

জাবির অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের চাপায় তিনিসহ দু’জন নিহত হন। খবর ছড়িয়ে পড়ার পর জাবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি পরিবহনের বাস আটকানো শুরু করেন। রুবেলের পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ নিয়ে পরিবহন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েক দফায় আলোচনা চলে। শেষ পর্যন্ত ৮ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে গতরাতে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

ট্যাগ: জাবি
ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ
  • ০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরক…
  • ০৭ আগস্ট ২০২৬
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬