আড্ডা দিতে এসে টিএসসিতে ছাত্রলীগের মারধরের শিকার ছাত্রদল নেতা

১০ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ইমরান হাসান জয়

ইমরান হাসান জয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আড্ডা দিতে এসে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়েছেন রাজধানীর দারুসসালাম থানা ছাত্রদলের ৯নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক সদস্য ইমরান হাসান জয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর টিএসসিতে এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন তিনি। পরবর্তীতে টিএসসি আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে এবং পরে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের এক পর্যায়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী জয় জানান, পরীক্ষার জন্য নীলক্ষেতে বই কিনতে এসেছিলেন। বই কিনে বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সঙ্গে আড্ডা দিতে টিএসসি আসেন। এ সময় বন্ধুর সূত্রে তাকে শনাক্ত করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা তার ফোন চেক করে ছাত্রদল পরিচয় পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যান। সেখানে ১০-১৫ জন মিলে মারধর করেন।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাত সাড়ে নয়টার দিকে উদ্যান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে তারা ঢামেক হাসপাতালে নিয়ে যান। 

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, তার উপর সাধারণ শিক্ষার্থীরা আক্রমণ করেছে। ছাত্রলীগের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই।

‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌক…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬