ঢাবির ১৬ শিক্ষার্থী পেলেন ট্রাস্ট ফান্ড বৃত্তি

১৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM

© টিডিসি ফটো

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। 

এর মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ জন শিক্ষার্থী একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ জন শিক্ষার্থী অধ্যাপক শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছে। 

আজ সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির চেক বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ কয়েকজন দাতা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এবার ইস্ট ওয়েস্টে ভিসির দায়িত্ব পেলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে। 

একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন মোসা. রাইদা, মো. শামীম হোসেন, জান্নাতুল ফেরদৌস রিপা, সাগর দাস, রুবাইয়া শামস্ তোহফা, অনিক আগরওয়াল, নিলয় তালুকদার দিব্বো এবং আশরাফুল ইসলাম।

অপরদিকে অধ্যাপক মো. শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. আরিফুল ইসলাম, প্রান্ত সরকার, মো. মামুন সর্দার, মো. সাফিউল আরফিন শাহানশাহ, মো. শাহরিয়ার নাজিম সীমান্ত, মো. সাইফুল ইসলাম সুজন, মো. মোকাররম হোসেন এবং ইসমাইল হোসেন।

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬