নবীনদের বরণ করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি

১৬ অক্টোবর ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
টিএসসিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়

টিএসসিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয় © টিডিসি ফটো

অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে নবীন সদস্যদের বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস)’। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে টিএসসিতে তাদের বরণ করে নেওয়া হয়। এবার ৮ম ব্যাচের পদার্পণ হলো ডিইউবিএস-এর। 

অভ্যর্থনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির বর্তমান সভাপতি শিবলী হাসান জয় ও সাধারণ সম্পাদক এ.এস.এম কামরুল ইসলাম। সভাপতি শিবলী হাসান জয় তার বক্তব্যে নবীনদের উদ্দ্যেশে বলেন, তোমরা বাংলাদেশের লাখো শিক্ষার্থীদের সাথে মেধার লড়াইয়ে উত্তীর্ণ হয়ে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পদচারণা করছো, এই মেধাবী মুখগুলোর মধ্যে প্রায় চার শতাধিক সংস্কৃতিমনা শিক্ষার্থীদের মধ্যে তোমরা ১২১ জন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সদস্য হওয়ার জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছো। এই সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে তোমরা আরো বেশি শাণিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য অবদান রাখবে।

সাধারণ সম্পাদক এ. এস.এম কামরুল ইসলাম বলেন, আজ যেই নতুন মুখগুলো দেখতে পাচ্ছি, আগামী ৫ বছর পর এসে যেন দেখতে পাই তারা আমাদের জায়গায় বসে আছে। সাবলীলভাবে অনুষ্ঠানগুলোর আয়োজন করছে।  

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্লাবের মানব সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যান্ড সোসাইটির অনুষ্ঠান সম্পাদক মো: ইনজামাম উল ইবনে কবীর সাকলাইনের নেতৃত্বে পারফরম্যান্স টিমের সদস্যরা এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যান্ডের গান পরিবেশন করে। সুরের মূর্ছনায় নতুন সদস্যরা মেতে উঠে তালে ছন্দে।

প্রসঙ্গত, ডিইউবিএস ২০১৬ সালে যাত্রা শুরু করে। এটি টিএসসিভিত্তিক একটি ছাত্র সংগঠন, যার লক্ষ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের ব্যান্ড সংগীতের পরিদৃশ্য উন্নয়ন করা এবং ব্যান্ড সংগীত এর অবস্থান দৃঢ় করা। এই ক্লাবটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ব্যান্ডগুলো এবং সংগীতশিল্পীদের জন্য একটি বড় মাধ্যম হিসেবে কাজ করে আসছে।

ব্যান্ড সংগীতপ্রেমীদের জন্য ক্লাবটি বছরব্যাপী বিভিন্ন কনসার্ট আয়োজন করে থাকে। এছাড়াও বছরব্যাপী চলমান বিভিন্ন ইন্সট্রুমেন্টাল ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যান্ড ইন্সট্রুমেন্ট (গিটার,ইউকুলেলে,ড্রামস) শেখার সুযোগ পেয়ে থাকে। চমৎকার সাংগীতিক পরিবেশের জন্য প্রতি বছর শত শত শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ডিইউবিএস। প্রতিবছরের মতো এবারও বিপুল শিক্ষার্থীর মাঝে ১২১ জন নির্বাচিত হয়েছে নতুন সদস্য হিসেবে। 

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬