রাবির শামসুজ্জোহা হলের অছাত্রদের সিট ছাড়ার নির্দেশ

১২ অক্টোবর ২০২৩, ০২:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
শহীদ শামসুজ্জোহা হল

শহীদ শামসুজ্জোহা হল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে অছাত্র ও অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শামসুজ্জোহা হলে অবস্থানরত অনাবাসিক এবং যে সকল আবাসিক ছাত্রের মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরেও হলে অবস্থান করছে, তাদেরকে গত ৮ অক্টোবর চিঠি দিয়ে হল ত্যাগের জন্য ৭ দিনের সময় দিয়ে পত্র প্রেরণ করা হয়; কিন্তু উক্ত পত্রের কোনো জবাব না পাওয়ায় আগামী ১৫ অক্টোবর পর যেকোনো সময় অবৈধভাবে অবস্থানকারী এসব ছাত্রের বিরুদ্ধে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

বিজ্ঞপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম বলেন, "হল কর্তৃপক্ষ যাকে যেই আসনে বরাদ্দ দিবে, তাকে সেখানেই থাকতে হবে। যাদের ছাত্রত্ব নেই এবং অবৈধভাবে হলের রুমগুলোতে অবস্থান করছে, তাদেরকে হল প্রশাসন থেকে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন দ্রুত কক্ষ ত্যাগ করে। কোন রুমে কে থাকবে তার সিদ্ধান্ত নেবে হল কর্তৃপক্ষ; কাজেই সকল আবাসিক শিক্ষার্থীকে আমি হলের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানাচ্ছি।"

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আরও ৫টি আবাসিক হলে অছাত্র, অনাবাসিক এবং বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। হলগুলো হলো শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, শাহ্ মখ্দুম হল, সৈয়দ আমীর আলী হল এবং নবাব আব্দুল লতিফ হল।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬