ঢাবিতে সাঁতারে সেরা ইতিহাস ও সমুদ্রবিজ্ঞান বিভাগ

১২ অক্টোবর ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ঢাবির আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা

ঢাবির আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। আর ছাত্রীদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সমুদ্রবিজ্ঞান বিভাগ। এ প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে রানার্স-আপ হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ছাত্রীদের গ্রুপে রানার্স-আপ হয় ইসলামিক স্টাডিজ বিভাগ।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটের চূড়ান্ত মাইগ্রেশনের ভর্তি শেষ আজ

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।

নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের ভুলে চীনা যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের রোকেয়া হলে আবাসন সংকট চরমে, গণরুমে তৃতীয় বর্ষের শিক…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআই-অটোমেশনে বদলাচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বাংলাদেশেও কর্মহীন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ইবি শিক্ষককে চাকরিচ্যুত 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬