হেলপারের ধাক্কায় চলন্ত বাস থেকে পড়ে গেলেন জাবি শিক্ষার্থী

০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাভার পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সাভার পরিবহনের ১৮টি বাস আটকে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটকে রাখেন তাঁরা। পরে বিকেল ৩টায় বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, হাফ ভাড়া দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও সাভার পরিবহনের হেলপার। পরে শিক্ষার্থীরা বাস থেকে নামার সময় পেছন থেকে ধাক্কা দেয় হেলপার। এতে বাস থেকে পড়ে মাথায় আঘাত পান বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আদৃতা আনান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

আদৃতা আনান বলেন, “হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হলে আমরা নেমে যেতে চাই ‘গেণ্ডা’ নামক স্থানে। নামার সময় বাসের হেলপার ধাক্কা মারায় পড়ে গিয়ে মাথায় আঘাত পাই।”

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের  উপপ্রধান মেডিক্যাল অফিসার ডা. মাহবুবা জান্নাত বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীকে যখন মেডিক্যালে নিয়ে আসা হয় তখন মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এরপর আমরা ড্রেসিং করি এবং তিনটি সেলাই লেগেছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬