জাবির মুক্তমঞ্চের অনুষ্ঠান শেষ করতে হবে রাত ১০টার আগে

০৯ অক্টোবর ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
জাবি মুক্তমঞ্চ

জাবি মুক্তমঞ্চ © সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত যেকোনো অনুষ্ঠান রাত ১০ টার মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে৷ সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের (সাবেক ও বর্তমান) বর্ষপূর্তি ও রিইউনিয়নের অনুষ্ঠানগুলো মুক্তমঞ্চে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়ায় একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্থ হয়। একইসাথে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরী হয়। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে ছাত্রের চড়-থাপ্পড়

এ বিষয়ে অংশীজনদের জন্য ৩ নির্দেশনা উল্লেখ করে আরো বলা হয়, অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি ৩ বছরে একবার আয়োজন করা যাবে এবং রাত ১০:০০ টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। 

রাত ১০:০০ টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে দেয়া হবে এবং আয়োজক সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে। পরবর্তীতে উক্ত সংগঠনকে আর কোন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হবে না।

সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম নিয়োগে সরকারি চাকরির বেতন কীভাবে নির্ধারণ হবে, নবম প…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬