ঢাবিতে খেলোয়াড় কোটায় ৬০ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন

০৪ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM

© ফাইল ছবি

জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় দক্ষতা অর্জনকারী ৬০ জন মেধাবী ক্রীড়াবিদ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তির অনুমোদন দেয়া হয়েছে। খেলোয়াড় কোটায় ভর্তি সংক্রান্ত কমিটি এবং সংশ্লিষ্ট ডিনদের সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রথমবার অংশ নিয়েই ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ,…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
২০ বছরের অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানায় এমবাপ্পে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬