আরবি সাহিত্যে স্বর্ণপদক পেলেন চবি অধ্যাপক ড. ইউনুস 

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস © টিডিসি ফটো

আরবি সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে স্বর্ণপদকে ভূষিত করল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ। এছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে দেয়া হয় এ সম্মাননা। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে অবস্থিত কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। 

ড. মুহাম্মদ ইউনুস ছাড়াও স্বর্ণপদকপ্রাপ্ত বাকি তিনজন হলেন- মানবতাবাদী চিকিৎসক হিসেবে সকল শ্রেণির রোগীর কল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কওমী শিক্ষা বোর্ডের (বেফাক) মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী ও বরেণ্য শিল্পোদ্যোক্তা হিসেবে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তা'য়ালার। তিনি আমাকে এ সম্মান দিয়েছেন। আরবদেশে না পড়েও, না থেকেও আরবি সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য এ পদকে ভূষিত হয়েছি। আমার কবিতা সমগ্র আরব জুড়ে পঠিত হয় আলহামদুলিল্লাহ। যারা মনে করেন, আরবি সাহিত্য চর্চার জন্য আরবদেশে বসবাস করতে হয়, এটি ভুল ধারণা। আরবদেশে না থেকেও আরবি সাহিত্য চর্চা করা যায়। 

 রাহবারে বায়তুশ শরফ ও সংগঠনের সভাপতি শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর(মা.জি.আ) সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সংগঠনের সদস্যবৃন্দসহ চট্টগ্রামের গুণীজনরা। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬