সাত কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনে যেতে হবে না: অধ্যাপক সুপ্রিয়া

২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য

সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজে সাত জন (প্রতি কলেজে একজন) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে, যার কাছে শিক্ষার্থীরা সমস্যা বা অভিযোগ জানাতে পারবে। ইতোমধ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয় নিয়ে চিঠি পাঠিয়েছে, যে প্রত্যেক কলেজে একজন করে ফোকাল পয়েন্ট থাকবে, যার কাছে শিক্ষার্থীরা তাদের সমস্যা সম্পর্কে জানাবে। সেখান থেকে সে সমস্যা বা অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে সাক্ষাৎকারে এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। 

আরো পড়ুন: কৃষি গুচ্ছের বিষয়প্রাপ্তদের নতুন তালিকা, জমা টাকা সমন্বয় যেভাবে

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আর যাওয়ার দরকার নেই। শিক্ষার্থীদের যাওয়া আসার সময় এবং শ্রম কমানোর জন্য কাজ করছি। তুলনামূলক ভাবে চাপ কমানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেন শিক্ষার্থীরা রেজিষ্ট্রার ভবনে গিয়ে সময় নষ্ট না করে। সে সময়টা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬