কাজের প্রতি শ্রদ্ধাশীল হলে প্রতিষ্ঠান সহজেই এগিয়ে যাবে: চবি উপাচার্য

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
সুশাসন প্রতিষ্ঠায় চবিতে অনুষ্ঠিত অংশীজন সভা  বক্তব্য রাখছেন চবি উপাচার্য

সুশাসন প্রতিষ্ঠায় চবিতে অনুষ্ঠিত অংশীজন সভা বক্তব্য রাখছেন চবি উপাচার্য © টিডিসি ফটো

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আলোকে নির্ধারিত সুশাসন প্রতিষ্ঠায় অনুষ্ঠিত অংশীজনের প্রথম সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার এ মন্তব্য করেন। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চবি  উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় চবি উপাচার্য বলেন, আমরা যদি নিজেদের কাজে শ্রদ্ধাশীল হই, তাহলে আমরা নিজেদের প্রতি আত্নবিশ্বাসী হব। কাজের প্রতি শ্রদ্ধা থাকলে যেকোনে প্রতিষ্ঠান সহজেই এগিয়ে যাবে।  

রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার শামীমা আক্তার জাফরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার৷ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক এবং চবির কলেজ পরিদর্শক ও সিটিজেন চার্টার কমিটির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী। 

অধ্যাপক বেনু কুমার দে বলেন, আমাদেরকে নির্ধারিত অফিস টাইমের প্রতি যথাযথ সচেতন থাকতে হবে। কেউ যেন তার কাজে ফাঁকি না দেন। 

অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, সঠিক তথ্যের মাধ্যমে আপনারা যদি মানুষের বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে এটা দেশের জন্য বড় অর্জন হবে। সুতরাং, আপনাদের অফিস কর্মকর্তাদের প্রতি অনুরোধ, আপনারা সঠিক তথ্যের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করবেন। 

অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যে, শিক্ষক শিক্ষার্থীদেরকে আমরা সঠিক সার্ভিসটা দিতে পারছি কিনা। সে হোক বর্তমান বা সাবেক। আমাদেরকে সঠিক তথ্য প্রদানের প্রতি সবসময় সচেতন ও যত্নবান হতে হবে। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন চবির সকল অফিস প্রধান ও সেকশন অফিসাররা।

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬