ঢাবিতে অনুষ্ঠিত হলো দেশের প্রথম সিএএস একাডেমিক সম্মেলন

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম প্রথম সিএএস একাডেমিক সম্মেলন। ঢাবির ফার্মেসি বিভাগ ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির সিএএস বিভাগের উদ্যোগে এবং ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরীর সহযোগিতায় আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মৌলিক ও বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সিএএস সাইফাইন্ডার পদ্ধতি প্রয়োগের মাধ্যমে গবেষকদের অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করতে হবে। 

আরও পড়ুন: গুচ্ছে আর বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে পারবে না শিক্ষার্থীরা

শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা আজকের এই সম্মেলন থেকে বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী কৌশল সম্পর্কে জানতে পারবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তিরাউত ভিলাইভান, সিএএস-এর সিনিয়র আঞ্চলিক পরিচালক মিস জো-আন চিয়া এবং আঞ্চলিক ব্যবস্থাপক আন্দ্রে ম্যাকি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬
১৮ লাখ শিক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
  • ০৮ আগস্ট ২০২৬