রাজশাহী বিশ্ববিদ্যালয়

ক্লাস না করেই পরীক্ষায় বসার দাবিতে তালা ঝুলিয়ে আন্দোলন

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের ডিস-কলেজিয়েট (ক্লাসে অনিয়মিত) হওয়া ৩১ শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ায় বিভাগের সভাপতির কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা দিয়ে আন্দোলনে করেছে শিক্ষার্থীরা। এসময় কলেজিয়েট হওয়া এক শিক্ষার্থীও আন্দোলনে যোগ দেন।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১ম তলায় বিভাগের সামনে আন্দোলন করেন এই শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি পেশ করেন। দাবিসমূহের মধ্যে রয়েছে- মাস্টার্সের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করতে হবে। সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে অনতিবিলম্বে নতুন করে মাস্টার্স পরীক্ষা ঘোষণা করা, মাস্টার্সের পূর্ণাঙ্গ সিলেবাস প্রদান করাসহ, সকল কোর্সের জন্য পর্যাপ্ত ক্লাস গ্রহণ করতে হবে, শিক্ষকদের খেয়ালখুশি মতো ক্লাস নেয়ার অপসংস্কৃতি বন্ধ করতে হবে, ফর্ম পূরণের জন্য কমপক্ষে এক সপ্তাহ সময় দিতে হবে, বিভাগের উন্নয়ন ফি বাবদ অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে।

এদিকে বিভাগ সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের মোট ৪৪ শিক্ষার্থীর মধ্যে ৩১ জন শিক্ষার্থীই ডিস-কলেজিয়েট হয়েছে। পরীক্ষা বর্জন করে এক শিক্ষার্থীও তাদের সহপাঠীদের সাথে আন্দোলনে যোগ দেন। ফলে বাকি ১২ জনের পরীক্ষা আজকে রোববার শুরু হয়। এসময় মাস্টার্স পরীক্ষায় সুযোগপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। সেখানে গিয়ে ডিস-কলেজিয়েট হওয়া শিক্ষার্থীরা রুমের গেটে লাথি মারতে থাকে এবং ফোকলোর বিভাগের গেটে তালা বুঝিয়ে ফোকলোর বিভাগের সভাপতিকে সরকারবিরোধী আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক-এর নেতৃত্বে প্রক্টরিয়াল বডি এসে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। পরে সভাপতির সাথে প্রক্টরিয়াল বডি আলোচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করা হয়।

এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩১ জন শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হয়েছে। তাদেরকে পরীক্ষায় বসতে সুযোগ না দেওয়ায় তারা আন্দোলন করেছে। তাদের মধ্যে অনেকেই একদিনও ক্লাস করেনি। এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আমাদের একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬