চবিতে ছাত্রলীগের সংঘর্ষের পর হলে অভিযান

২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
হলের একটি রুম তল্লাশি করছে পুলিশ

হলের একটি রুম তল্লাশি করছে পুলিশ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির সদস্যরা ফের কোন্দলে জাড়িয়ে পড়ছে। ঘটনার জেরে ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় দুটি আবাসিক হলে অভিযান চালাচ্ছে প্রশাসন। এ সময় বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ) রাত ১০টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলছে এ অভিযান। তবে এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে কিছু রড ও ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে প্রশাসন। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।

পরে রাত ১০ টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহ সভাপতি মির্জা খবির সাদাফের নেতৃত্বাধীন গ্রুপ সিএফসি এবং শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের আধিপত্য রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জানান, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অভিযান চালিয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে হল থেকে বেশ কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও দেশি অস্ত্র উদ্ধার করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬