ঢাবির প্রযুক্তি ইউনিটে বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী শনিবারের (২৩ সেপ্টেম্বর) মধ্যে ফি জমা দিতে হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি ৫০ টাকা প্রদান করতে পারবে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছে ভর্তির বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা ইতঃমধ্যে বিষয় মনোনয়নের পর অগ্রিম ফি জমা দিয়েছে তাদের নতুন করে ফি জমা দিতে হবে না। বিস্তারিত জানতে নোটিশ দেখুন।

মিল্টন বললেন— ‘ফান্ডের পরিমাণ ২৫ কোটি’, এজাজের উত্তর— ‘১২৬০…
  • ০৫ মার্চ ২০২৬
রাজবাড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে জেল-জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
কম দামে আইফোন আনল অ্যাপল, পাওয়া যাবে ১১ মার্চ থেকে
  • ০৫ মার্চ ২০২৬
‘FAAH’ ট্রেন্ড: হঠাৎ কেন ভাইরাল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়?
  • ০৫ মার্চ ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, পদ ৫০, আ…
  • ০৫ মার্চ ২০২৬
সাংবাদিক সমিতি ‘দখলচেষ্টা’ ছাত্রদলের, কার্যালয়ে ঢুকে হামলায়…
  • ০৫ মার্চ ২০২৬