রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক অষ্টম মেধাতালিকা প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. (সম্মান)/বি.ফার্ম (সম্মান)/বি.এসসি. এলি. / ভি.ভি.এম./বি.এসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শুন্য আসনের ভিত্তিতে অষ্টম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচিত প্রার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাই করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪১২ নং কক্ষে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে 'সি' ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং 'সি' ইউনিটের অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে চাইলে অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জীববিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০২৫৮৮-৮৬৪১৫৭, ০১৭৯৫৭২৬৬৭৭) অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩। 

উল্লেখ্য, অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ ( Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অন্ট-আউট (Opt-out) অপশন চালু করা যাবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে ১৮ সেপ্টেম্বর নবম মেধাতালিকা প্রকাশ করা হবে।

ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬
যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬