চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মানবিক উদ্যোগ

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ PM
চিকিৎসা নিতে এসে খাবার খাচ্ছেন এক রোগী

চিকিৎসা নিতে এসে খাবার খাচ্ছেন এক রোগী © সংগৃহীত

চিকিৎসা নিতে এসে আগে পেট ভরে খাবার, এরপর চিকিৎসাসেবা-এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মজুমদার। নিজের জীবনে অনুভব করা ক্ষুধার কষ্টের স্মৃতি থেকেই রোগীদের জন্য চালু করেছেন এ আয়োজন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার করিম বাগান এলাকায় তার চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য রয়েছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। রোগীরা চেম্বারে চিকিৎসকের কাছে যাওয়ার আগে খাবার খেয়ে নিচ্ছেন। এরপর তাদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা।

অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মজুমদার চাঁদপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান। অবসর গ্রহণের পর বর্তমানে তিনি হাজীগঞ্জের করিম বাগান এলাকায় রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার এই উদ্যোগ শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। অসচ্ছল রোগীদের প্রয়োজনীয় ওষুধ কেনা এবং ফলমূল খাওয়ার জন্যও তিনি আর্থিক সহযোগিতা করছেন। চিকিৎসার পাশাপাশি রোগীর আর্থিক ও মানবিক প্রয়োজনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।

চিকিৎসা নিতে আসা রোগীদের কয়েকজন জানান, ডাক্তারের এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা অসচ্ছল রোগীরা চিকিৎসার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন।

ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিনামূল্যে খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আরও জানান, এমন উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

চাঁদপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোলাম মোস্তফা বলেন, ছোটবেলায় আমি নিজেও ক্ষুধার কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, চিকিৎসা নিতে আসা মানুষের অন্তত ক্ষুধার কষ্টটা কিছুটা লাঘব করা উচিত। তাই সামর্থ্য অনুযায়ী রোগীদের খাবার, ওষুধ ও ফলমূলের জন্য সহযোগিতা করছি।

চিকিৎসাসেবার সঙ্গে মানবিকতার এমন সমন্বয় স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। একটি মানুষের ব্যক্তিগত কষ্ট ও অভিজ্ঞতা যে অন্যের মুখে হাসি ফোটানোর অনুপ্রেরণা হতে পারে ডা. গোলাম মোস্তফা মজুমদারের এই উদ্যোগ তারই একটি অনন্য উদাহরণ।

ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্ল…
  • ০৬ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950