চবির শাটল ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ শিক্ষার্থী আইসিইউতে

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন দুর্ঘটনায় আইসিইউতে রয়েছেন তিন শিক্ষার্থী। এ ছাড়া নিউরো সার্জারি ওয়ার্ডে পাঁচজন শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিইউতে চিকিৎসাধীন আছেন, আমজাদ হোসেন সোহাগ (১৮), বাংলা বিভাগের খলিলুর রহমান (২২) ও লোক প্রশাসনের অংসইনু মারমা (২১)।

এছাড়াও ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন আরো ৫ শিক্ষার্থী। তারা হলেন- বাংলাদেশ স্টাডিজের তাইজুল ইসলাম (২১), আবু সাইদ (২৪), ইংরেজি বিভাগের মোহাম্মদ সান, নৃবিজ্ঞান বিভাগের রাফসান (২৩) ও আসলাম (২২)। এছাড়াও আহত অনেকে সাময়িক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র

প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, যাদের সিটি স্ক্যানের প্রয়োজন হয়েছে, যাদের ওষুধ দরকার হয়েছে, সবই দেওয়া হচ্ছে। এছাড়াও যারা আহত হয়েছেন, আমরা তাদের জন্য দুঃখিত, মর্মাহত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছেলেমেয়েরা যাতে ছাদে না ওঠে, সে জন্য রেলের বগি বাড়াতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া হবে।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শে…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950