ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থীর মৃত্যু

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
ফাবিহা আফিফা সৃজনী

ফাবিহা আফিফা সৃজনী © ফাইল ফটো

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফাবিহা আফিফা সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী। 

সৃজনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাবির সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন


তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জনানো হয়েছে। আমরা এখন যাচ্ছি সেখানে।’ 

জানা যায়, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সৃজনী তার ছোটবোনকে সাথে নিয়ে ৩০০ ফিটে কাজে বেরিয়েছিলেন। সেখানে সিএনজি থেকে নামার পর পিছন থেকে দ্রুতগামী এক ট্রাক আসতে দেখে সৃজনী দ্রুততম সময়ে ছোটবোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু ছোটবোনকে সরিয়ে দিলেও নিজে সরে যেতে পারেননি। উল্টোপথ থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ছিটকে গিয়ে রাস্তার ডিভাইডারে সাথে পড়ে মাথায় আঘাত পায় সৃজনী।

মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস আশি ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়। তবে আজ তিনি মারা যান।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন আহবান
  • ০৮ নভেম্বর ২০২৬
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শে…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950