রাবিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু সময়মতো

২৭ আগস্ট ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পূর্বনির্ধারিত তারিখেই (২৫ সেপ্টেম্বর) ক্লাস শুরু হবে।

আজ রবিবার (২৭ আগস্ট) বিকেলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তির সময়সীমা বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। তাই তাদের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস ২৫ সেপ্টেম্বর থেকেই শুরু হবে।

এর আগে, ১ আগস্ট থেকে প্রথমবর্ষে ভর্তি শুরু হয়। সময়সীমা বেঁধে দেওয়া হয় ১ সেপ্টেম্বর পর্যন্ত। 

রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬