জাবির গেস্টরুমে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২২ আগস্ট ২০২৩, ১০:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমে এক সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে হল প্রশাসনের এক জরুরি বৈঠকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ। 

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন অধ্যাপক এজহারুল ইসলামকে প্রধান করে অন্য দুই সদস্য হলেন, আবাসিক শিক্ষক পলাশ সাহা ও আ জ ম উমর ফরুক সিদ্দিকী। 

এর আগে রোববার দিবাগত রাতে হলের গেস্টরুমে ভিডিও করার সন্দেহে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধর করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সাংবাদিককে মারধরের ঘটনা দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬