রাবি ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা প্রকাশ

২০ আগস্ট ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট ‘বি’) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপ ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো।

আরও পড়ুন: ‘প্রক্সিকাণ্ডে আত্মহত্যার’ ঘোষণা দেয়া ছাত্রলীগের তন্ময় আরও একবার বহিষ্কার হয়েছিলেন

এতে আরো জানানো হয়েছে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ২৩ ও ২৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। ছাত্র-ছাত্রীরা উপর্যুক্ত তারিখে ছাত্রছাত্রীদের সকাল ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৪) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। 

এতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬