জয়পুরহাট

‘ইত্যাদি’ দেখতে এসে মোবাইল হারালেন শতাধিক দর্শক!

০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ PM
কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্য ধারণ।

কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্য ধারণ। © সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখতে গিয়ে মোবাইল ফোন খুইয়েছেন শতাধিক দর্শক। জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠানটির দৃশ্যধারণের সময় দর্শকদের উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে অন্তত দেড়শ থেকে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়। হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শক সেখানে জড়ো হন।

অনুষ্ঠান আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুলসংখ্যক দর্শকের নিরাপত্তায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট ও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এত নিরাপত্তার মধ্যেও দর্শকদের ভিড়ের সুযোগ নেয় চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে।

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশন করা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেশের সব স্কুলে আয়োজন করতে হবে আর্ট এক্সিবিশেন, থাকছে ফ্রি …
  • ০৮ নভেম্বর ২০২৬
হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রধান বিচারপতির অবসরের বয়স কমিয়ে ৬৫ করার প্রস্তাব দেবেন স্…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950